সোমবার থেকে বাংলাদেশেও টিকটকের ফ্যামিলি পিয়ারিং
পরিবারের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশেও ‘ফ্যামিলি পিয়ারিং’ ফিচারে চালু করতে যাচ্ছে শর্ট ভিডিও শেয়ারিং সোশ্যাল প্লাটফর্ম টিকটক। ফিচারটির মাধ্যমে প্রয়োজন অনুযায়ী মা-বাবা এবং তাদের সন্তানদের সেফটি সেটিংয়ে বিভিন্ন অপশন যোগ করা যাবে। সোমবার থেকে এই ফিচার বিষয়ে চেতনতা জোরদার প্রচারণাও শুরু হবে বলে জানিয়েছে টিকটকের গ্লোবাল টিম।
রোববার দুপুরে রাজধানীর হলিডে ইনে এক্সক্লুসিভি মিডিয়া মিটআপ-এ অনানুষ্ঠানিকভাবে এ সুবিধা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে টিকটক জানায়, বাংলাদেশের সেলিব্রিটি ও ক্রিয়েটরদের সঙ্গে এক হয়ে টিকটক ফ্যামিলি সেফটি কনটেন্ট তৈরি করছে। বিশেষ করে ১৩ থেকে ১৯ বছর বয়সীদের জন্য এটি খুবই উপকারী। এছাড়াও ফ্যামিলি পিয়ারিং এর মাধ্যমে মা-বাবা তাদের সন্তানদের টিকটক অ্যাকাউন্টের সঙ্গে নিজের অ্যাকাউন্ট সংযুক্ত (লিংক) করে তা যেনো নিয়ন্ত্রণ করতে পারেন সেই সুযোগও রাখা হয়েছে। পাশাপাশি ‘স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট’ টুলস ব্যবহার করে সন্তানকে ৪০ থেকে ১২০ মিনিট সময় টিকটকে কাটানোর বিষয়টিও অভিভাকই নির্ধারণ করে দিতে পারবেন। এছাড়াও কিশোর সন্তানের ভিডিওতে কে লাইক দিতে পারবে বা কমেন্ট করতে পারবে, সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবক। অ্যাকাউন্টটি পাবলিক নাকি প্রাইভেট থাকবে এবং অন্যদের রেকমেন্ড করবে কি না, সেটিও মা-বাবা নিয়ন্ত্রণ করা যাবে। সন্তানেরা কী খুঁজবে এবং ব্যক্তি, হ্যাশট্যাগ কিংবা সাউন্ড সেটের নিয়ন্ত্রণও থাকবে অভিভাবকের হাতে।
এই সেশনে গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেয়া হয়। এছাড়াও নলেজ শেয়ারিং শেষে একটি মূল্যায়ণ পরীক্ষাও হয়। এই পরীক্ষায় সবচেয়ে কম সময়ে সর্বাধিক প্রশ্নের সঠিক উত্ত দিয়ে পুরস্কার জিতে নেন ঢাকা পোস্ট এর ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমান এবং দৈনিক বাংলা'র সাব এডিটর মেহেদী হাসান।